সারাদেশ

দেশের উত্তরাঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত

দেশের উত্তরাঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। গতকাল শনিবার বিকাল ৩টা ১০মিনিটে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)-এর তথ্য অনুযায়ী ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৫। ভারতের স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটে আসামে এর উৎপত্তি হয়। অন্যদিকে, ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প বিজ্ঞান কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আসামের বিলাসিপাড়া। তাদের পর্যবেক্ষণ অনুযায়ী এর প্রভাব বাংলাদেশের লালমনিরহাট, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম এবং ময়মনসিংহ পর্যন্ত পড়েছে। ইউএসজিএসও একই ভূমিকম্পের কথা জানিয়েছে, তবে তাদের হিসাবে এর মাত্রা ছিল ৪ দশমিক ৪।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!