জাতীয়

ঈদের ট্রেনের টিকিট বিক্রি শুরু ১৩ মে থেকে

ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ট্রেনের অগ্রিম ও ফেরত যাত্রার টিকিট বিক্রির সূচি প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে। এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। প্রতিদিন সকাল ৮টা থেকে রেলওয়ের ওয়েবসাইটে টিকিট কেনা যাবে। ৫ জোড়া ঈদ স্পেশাল ট্রেন চলবে। রেলওয়ের নির্দেশনা অনুযায়ী, আগামী ১৩ মে থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। একজন যাত্রী সর্বোচ্চ একবারের জন্য চারটি টিকিট সংগ্রহ করতে পারবেন। ঈদ উপলক্ষে কেনা টিকিট ফেরত (রিফান্ড) নেওয়া হবে না।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!