জাতীয়

শেখ হাসিনা, পলকসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২১ মে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মোহাম্মদপুর থানার ট্রাক চালক হোসেন হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলকসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির তারিখ পিছিয়েছে। অভিযোগ গঠনের শুনানির জন্য আদালত ২১ মে নতুন তারিখ নির্ধারণ করেছেন। গতকাল মঙ্গলবার সকালে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম নতুন দিন ধার্য করেন। এদিন অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। এর জেরে আদালতে হাজির করা হয় পলক ও সাবেক এমপি সাদেক খান। পরে আসামি পক্ষ থেকে শুনানির তারিখ পেছানোর জন্য আবেদন করা হয়। সেই আবেদনের প্রেক্ষিতে শুনানির জন্য নতুন দিন ধার্য করা হয়। অভিযোগ গঠনের শুনানি করতে আদালতে আনা হয় সাবেক মন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে। তবে আসামি পক্ষের সময়ের আবেদন করায় পিছিয়ে যায় অভিযোগ গঠনের শুনানি। অভিযোগ গঠনের শুনানি করতে আগামী ২১ মে দিন ধার্য করেন। মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে নিহত হন মো. হোসেন। পেশায় ট্রাকচালক হোসেন সেদিন গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফিরছিলেন। চাঁদ উদ্যান এলাকায় তিনি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় ২০২৪ সালের ৩১ আগস্ট নিহতের মা রীনা বেগম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন। ২০২৫ সালের ২৩ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই আকরামুজ্জামান আদালতে শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এদিকে, সাবেক আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে প্রিজন ভ্যানে আনার সময় আহত হওয়ার ঘটনা নিয়ে ব্যাপক গুঞ্জন চলছে। তবে এ ঘটনাটি মঙ্গলবারের নয় বলে জানিয়েছেন তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি। এদিন, আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামার সময় পলক তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির উদ্দেশে জানান, তিনি দুর্ঘটনার শিকার হয়েছেন। চিকিৎসা সেবা পেতে বিষয়টি আদালতের নজরে আনতে আইনজীবীকে আবেদন করার কথা বলেন তিনি। তবে, আইনজীবী বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত হওয়ার ঘটনা আজকের (গতকাল মঙ্গলবার) নয়। কয়েকদিন আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়ার সময় এ ঘটনা ঘটে। কিন্তু, আজকে আইনজীবীকে দেখামাত্র এ ঘটনার কথা বলেন।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!