জাতীয়

শিক্ষার্থীদের সঙ্গে হাসি-আড্ডায় মেতে উঠলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট-বিয়াম ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে হাসি-আড্ডায় মেতে উঠলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল শনিবারসকালে রাজধানীর ইসকাটনের বিয়াম ফাউন্ডেশনের প্রশিক্ষণ কেন্দ্র ও অডিটরিয়াম ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠান শেষ করেই তিনি ছুটে যান পাশেই থাকা স্কুলের শিক্ষার্থীদের কাছে। গতকাল শনিবারসকালে রাজধানীর ইসকাটনে বিয়াম ফাউন্ডেশনের প্রশিক্ষণ কেন্দ্র ও অডিটরিয়াম ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেন তিনি। এ সময় পাশেই অবস্থিত বিয়াম ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থীরা তাকে হাত নেড়ে শুভেচ্ছা জানায়। বিষয়টি নজরে আসে প্রধানমন্ত্রী তারেক রহমানের। তিনি নিজেও তাদের হাত নেড়ে সাড়া দেন। এরপর তিনি চলে যান বিয়াম মিলনায়তনে আয়োজিত মূল অনুষ্ঠানে। সেখানকার পর্ব শেষ করে বেরিয়ে যেতেই প্রধানমন্ত্রী ছুটে যান সেই স্কুলে। পরে তিনি সরাসরি স্কুলে গিয়ে বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান। দ্বিতীয় শ্রেণির একটি কক্ষে শিক্ষার্থীদের আঁকা ছবি দেখেন এবং তাদের ভবিষ্যৎ স্বপ্ন সম্পর্কে কথা বলেন। এ সময় শিক্ষকরাও উপস্থিত ছিলেন। প্রায় ১৫ মিনিট তিনি স্কুলে অবস্থান করেন এবং শিশুদের সঙ্গে আনন্দঘন মুহূর্ত কাটান।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!