সারাদেশ

বকশীগঞ্জে ধান ক্ষেত থেকে ড্রাম ভর্তি অকটেন উদ্ধার

জিএম বাবু. নিজস্ব প্রতিবেদক:

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ধান ক্ষেত থেকে ড্রামে থাকা ১শ’ ৫০ লিটার অকটেন উদ্ধার করেছে প্রশাসন।
বৃহস্পতিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা বকশীগঞ্জ উপজেলার নিলাখিয়া ইউনিয়নের গুমের চর গ্রামের একটি ধান ক্ষেত থেকে অকটেনের ড্রামটি উদ্ধার করেন।
জানা যায়, অবৈধভাবে তেল মজুত করার খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা গুমেরচর এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে একটি ধান ক্ষেত থেকে ড্রাম উদ্ধার করেন তিনি। এ সময় ড্রামের ভেতরে থাকা ১শ’ ৫০ লিটার অকটেন জব্দ করা হয়। পরিত্যক্ত অবস্থায় অকটেন উদ্ধার করা গেলেও কাউকে আটক করা যায়নি।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!