খেলাধুলা

পিএসএলে নতুন রেকর্ড গড়লেন নাহিদ রানা

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরে দল পেয়েছিলেন সব মিলিয়ে ৬ জন বাংলাদেশি ক্রিকেটার। এর মধ্যে তানজিদ হাসান তামিম ছাড়া ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন সবাই। বেশ ভালো কিছু পারফরম্যান্সও আছে। সবার মধ্যে দারুণভাবে নজর কেড়েছেন নাহিদ রানা। গতির ঝড়ে কাঁপিয়ে দিচ্ছেন পিএসএলের ব্যাটারদের। ৩ ম্যাচে তুলে ফেলেছেন ৫ উইকেট। এর মধ্যে ৪ ওভারে মাত্র ৭ রান খরচায় ৩ উইকেটও নিয়েছেন এক ম্যাচে। এখনও পর্যন্ত পিএসএলে ৫.২০ ইকোনমি রেটে বল করেছেন নাহিদ রানা। পিএসএলের এবারের আসরে অন্তত ২৪ বল করেছেন এমন বোলারদের মধ্যে সবচেয়ে কম ইকোনমি রেট পেশোয়ার জালমির রানারই। দ্বিতীয় স্থানে রয়েছেন পেশোয়ারেরই ইফতিখার আহমেদ। ৫.৫১ ইকোনমি রেটে ৩ ম্যাচে ৭ উইকেট শিকার করেছেন তিনি। ইকোনমি রেটে সেরার তালিকায় সেরা বিশে আছেন বাংলাদেশের আরেক পেসার মুস্তাফিজুর রহমান। লাহোর ক্লালান্দার্সের জার্সিতে ৫ ম্যাচে ৬ উইকেট শিকার করেছেন মুস্তাফিজ। ফিজের ইকোনমি রেট ৭.১৭। তালিকায় মুস্তাফিজ রয়েছেন ১৬ নম্বরে। তার ঠিক আগে ১৫তম স্থানে রয়েছেন করাচি কিংসের অ্যাডাম জাম্পা। ৫ ম্যাচে ৪ উইকেট তোলা জাম্পার ইকোনমি রেট ৭.১৫।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!