সারাদেশ

নড়াইলে কান্না করায় নিজ সন্তানকে হত্যা, মায়ের স্বীকারোক্তি

নড়াইল সদর উপজেলায় নিজ সন্তানকে গলায় গামছা পেঁচিয়ে হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মা আরিফা বেগম (২১)। গত বৃহস্পতিবার সন্ধ্যার পরে নড়াইল সদর আমলি আদালতের বিচারক মারুফ হাসান তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করেন। নিহত শিশু তাবাসসুম উপজেলার মাইজপাড়া ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের কুয়েত প্রবাসী চাঁন মানিক মোল্লার মেয়ে। জানা গেছে, প্রায় দেড় বছর আগে আলুকদিয়া গ্রামের খায়রুল বিশ্বাসের মেয়ে আরিফাকে উপজেলার রামেশ্বরপুর গ্রামের কুয়েত প্রবাসী চাঁন মানিক মোল্লা বিয়ে করেন। আরিফা বেগমের জবানবন্দির বরাত দিয়ে পুলিশ জানায়, সাড়ে তিন মাসের তাবাসসুম জন্মের পর থেকেই অনেক কান্নাকাটি করতো। তাকে সামলানোর জন্য মা আরিফা বাদে আর কেউ ছিল না। শিশুটিকে সামলাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন আরিফা। সেই যন্ত্রণা থেকে গত বৃহস্পতিবার সকাল ৬টার দিকে শিশুটিকে কোলে নিয়ে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে। এর আগে নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের আলুকদিয়া গ্রামে গলায় গামছা পেঁচিয়ে শিশু তাবাসুমকে তার মা হত্যা করেছে এমন একটি খবর ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ এবং জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির মাকে হেফাজতে নেয়।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!