সারাদেশ
ইসলামপুরে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৪ নেতা কারাগারে

লিয়াকত হোসাইন লায়ন, নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের ইসলামপুর উপজেলায় নাশকতা, বিস্ফোরক দ্রব্য এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত মামলায় যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের পাঁচ নেতা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত একজনকে বেকসুর খালাস এবং বাকি চারজনের জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
মঙ্গলবার জামালপুরের সংশ্লিষ্ট আদালতে হাজিরা শেষে বিচারক এ আদেশ দেন।
কারাগারে পাঠানো চারজন হলেন, ইসলামপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. মোহন মিয়া, সাবেক স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ডিজে বাবু, করেজ ছাত্রলীগের সাবেক সভাপতি উজ্জ্বল মিয়া,পার্থশী ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের সভাপতি সোহেল মেম্বার।
আদালত সূত্রে জানা গেছে, নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এ সময় ছাত্রলীগ সদস্য আরমান হোসেনকে বেকসুর খালাস প্রদান করেন বিজ্ঞ আদালত।




