বিনোদন

উত্তর আমেরিকার বক্স অফিসে ইতিহাস গড়লো ‘বনলতা এক্সপ্রেস’

প্রথমবারের মতো কোনো বাংলাদেশি চলচ্চিত্র উত্তর আমেরিকার (যুক্তরাষ্ট্র ও কানাডা) ডমেস্টিক বক্স অফিসের টপ চার্টের সেরা ২০-এ জায়গা করে নিয়েছে ‘বনলতা এক্সপ্রেস’। মুক্তির পর প্রথম তিন দিনেই ছবিটি আয় করেছে ১ লাখ ৫৪ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৮৮ লাখ ৫৪ হাজার টাকা। বাংলাদেশি সিনেমার জন্য এটি একটি বড় মাইলফলক। এর আগে সবচেয়ে আলোচিত ওপেনিং পারফরম্যান্স ছিল ‘হাওয়া’ সিনেমার, যার প্রথম তিন দিনের আয় ছিল ১ লাখ ৫৯ হাজার ডলার। অন্যদিকে, অতীতে কোনো বাংলাদেশি চলচ্চিত্রই উত্তর আমেরিকার বাজারে প্রথম তিন দিনে ৬৫ হাজার ডলারের সীমা অতিক্রম করতে পারেনি। মাত্র তিন দিনের আয়ের মাধ্যমেই ‘বনলতা এক্সপ্রেস’ যুক্তরাষ্ট্র ও কানাডায় সর্বকালের চতুর্থ সর্বোচ্চ আয়কারী বাংলাদেশি চলচ্চিত্রে পরিণত হয়েছে। ইতোমধ্যে এটি পিছনে ফেলেছে ‘তুফান’ (১ লাখ ৫০ হাজার ডলার), ‘প্রিয়তমা’ (১ লাখ ৩২ হাজার ডলার) এবং ‘দেবী’ (১ লাখ ২৫ হাজার ডলার)-এর লাইফটাইম আয়। শক্তিশালী এই সূচনার কারণে ধারণা করা হচ্ছে, ‘হাওয়া’ সিনেমার ৩ লাখ ৫৮ হাজার ডলারের লাইফটাইম আয় ছোঁয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে। এমনকি প্রথম সপ্তাহ শেষ হওয়ার আগেই ছবিটি উত্তর আমেরিকায় সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী বাংলাদেশি চলচ্চিত্রে পরিণত হতে পারে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। সব মিলিয়ে, ‘বনলতা এক্সপ্রেস’-এর এই সাফল্য আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি চলচ্চিত্রের নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিল।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!