সারাদেশ
নওগাঁয় নারী সেজে তেল নিতে গিয়ে ধরা পড়ল যুবক

নওগাঁয় নারী সেজে ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে ধরা পড়েছেন এক যুবক। গত বুধবার রাতে জেলার পত্নীতলা উপজেলার নজিপুর বাজার এলাকার মামুন ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। মেসার্স মামুন ফিলিং স্টেশন মালিকের ছেলে অভি জানান, গত বুধবার রাতে পাম্পে গ্রাহকদের সংখ্যা ছিল অনেক। ফলে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে তেল নিতে হয়েছে সবাইকে। ওই রকম একটা পরিস্থিতিতে রাতে বোরকা পরে পাম্পে তেল নিতে আসে এক যুবক। তিনি বলেন, পরে ওই যুবক সাধারণ মানুষের হাতে ধরা পড়েন। পরিস্থিতি উত্তেজনার দিকে গেলে পাম্প কর্তৃপক্ষ সেই যুবককে দ্রুত সেখান থেকে সরিয়ে দেয়। অভি আরও জানান, তেল সংকটের ফলে দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করে তেল নিতে হচ্ছে সাধারণ মানুষদের। নারীদের ক্ষেত্রে আগে তেল পাওয়া যাবে এই আশায় ওই যুবক নারী সেজে আসতে পারেন।




