খেলাধুলা

এক নজরে ফুটবল বিশ্বকাপের পূর্ণাঙ্গ গ্রুপ

নির্ধারণ হয়ে গেছে ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলের ৪৮ দল। ৩টি স্বাগতিক- যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা ছাড়া বাকি ৪৫টি দল বাছাই পর্ব খেলে এসেছে। সর্বশেষ ইউরোপিয়ান বাছাই পর্বে চারটি প্লে-অফ এবং আন্তঃমহাদেশীয় দুটি প্লে-অফ ফাইনাল শেষে নির্ধারণ হয়েছে বিশ^কাপের সর্বমোট ৪৮টি দল। এবারই প্রথম ৩২ দল থেকে বাড়িয়ে ৪৮টি দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বকাপ আসর। অথচ ৪৮ দলের মধ্যেও নেই চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। ৪৮ দলকে মোট ১২টি গ্রুপে ভাগ করা হয়েছে। এবারই সর্বোচ্চ ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বিশ্বকাপের ১২টি গ্রুপ
গ্রুপ এ: মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, চেক প্রজাতন্ত্র।
গ্রুপ বি: কানাডা, সুইজারল্যান্ড, কাতার, বসনিয়া ও হার্জেগোভিনা।
গ্রুপ সি: ব্রাজিল, মরক্কো, স্কটল্যান্ড, হাইতি।
গ্রুপ ডি: যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে, তুরস্ক।
গ্রুপ ই: জার্মানি, ইকুয়েডর, আইভরি কোস্ট, কুরাসাও।
গ্রুপ এফ: নেদারল্যান্ডস, জাপান, তিউনিসিয়া, সুইডেন।
গ্রুপ জি: বেলজিয়াম, ইরান, মিশর, নিউজিল্যান্ড।
গ্রুপ এইচ: স্পেন, উরুগুয়ে, সৌদি আরব, কেপ ভার্দে।
গ্রুপ আই: ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, ইরাক
গ্রুপ জে: আর্জেন্টিনা, অস্ট্রিয়া, আলজেরিয়া, জর্ডান
গ্রুপ কে: পর্তুগাল, কলম্বিয়া, উজবেকিস্তান, কঙ্গো প্রজাতন্ত্র।
গ্রুপ এল: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, পানামা, ঘানা।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!