আন্তর্জাতিক

প্যারিসে মার্কিন ব্যাংকের বাইরে বোমা হামলার চেষ্টা নস্যাৎ

প্যারিসে একটি মার্কিন ব্যাংকের সামনে বোমা হামলার চেষ্টা নস্যাৎ করেছে ফরাসি পুলিশ। গত শনিবার ভোরে এক সন্দেহভাজনকে হাতে তৈরি বিস্ফোরক সক্রিয় করার আগেই গ্রেফতার করা হয়। ঘটনাটি স্থানীয় সময় রাত সাড়ে ৩টার দিকে ঘটে। শঁজেলিজে থেকে কয়েকটি রাস্তা দূরে অভিজাত অষ্টম অ্যারোঁদিসমঁ এলাকায় ব্যাংক অব আমেরিকার একটি ভবনের সামনে এ ঘটনা ঘটে। একটি সূত্র জানায়, সন্দেহভাজন ব্যক্তি পাঁচ লিটার দাহ্য তরল ও প্রজ্বলন ব্যবস্থাসহ একটি ডিভাইস স্থাপন করার পরই তাকে আটক করা হয়। গ্রেফতারের পর ওই ব্যক্তি নিজেকে অপ্রাপ্তবয়স্ক ও সেনেগালের নাগরিক বলে দাবি করে। তবে পুলিশ জানিয়েছে, তার পরিচয় যাচাই করা হচ্ছে। তার সঙ্গে আরেকজন ছিল। পুলিশ পৌঁছানোর পর সে পালিয়ে যায়।

প্রাথমিক মূল্যায়নে দেখা গেছে, প্রজ্বলন অংশে ৬৫০ গ্রাম বিস্ফোরক গুঁড়া ছিল। পুরো ডিভাইসটি বিশ্লেষণের জন্য প্যারিস পুলিশের ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। ফ্রান্সের সন্ত্রাসবিরোধী কৌঁসুলিরা তাৎক্ষণিকভাবে তদন্তভার গ্রহণ করেছেন। তারা নিশ্চিত করেছেন, আটক ব্যক্তি পুলিশ হেফাজতে রয়েছে। ‘সন্ত্রাসী উদ্দেশ্যে আগুন বা বিপজ্জনক উপায়ে ক্ষতি সাধনের চেষ্টা’ ও ‘সন্ত্রাসী ষড়যন্ত্র’ করার অভিযোগের তদন্ত শুরু হয়েছে। প্যারিস জুডিশিয়াল পুলিশ ও ফ্রান্সের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ডিজিএসআই তদন্তে যুক্ত রয়েছে।

এক পুলিশ সূত্র জানায়, সন্দেহভাজন ব্যক্তি দাবি করেছেন, স্ন্যাপচ্যাট অ্যাপের মাধ্যমে তাকে ৬০০ ইউরোর বিনিময়ে এ হামলার জন্য নিয়োগ দেওয়া হয়েছিল। পুলিশ তাকে আটক করার সময় সে লাইটার দিয়ে ডিভাইসটি সক্রিয় করতে যাচ্ছিলেন। আরেক সূত্র জানায়, ডিভাইসটি স্থাপনের সময় তার সহযোগী কিছুটা দূরে সরে গিয়ে মোবাইল ফোনে ছবি:০বা ভিডিও ধারণ করছিল। ব্যাংক অব আমেরিকার এক মুখপাত্র জানান, তারা পরিস্থিতি সম্পর্কে অবগত ও ফরাসি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!