জাতীয়প্রধান খবর

নিজ হাতে মাটি কেটে খাল খনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় পৌঁছে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল সোমবার দুপুর ১২টা ২৮ মিনিটে তিনি ওই এলাকায় পৌঁছান। এ সময় তিনি হাত নেড়ে জনগণকে শুভেচ্ছা জানান। পরে নিজ হাতে কোদাল দিয়ে মাটি খুঁড়ে খান খনন কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় খালের পাড়ে নিম গাছের চারা রোপণ করেন। সেখান থেকে তিনি দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন কাজের সমাবেশে প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করেন। সমাবেশস্থলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম, দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী, দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া প্রমুখ উপস্থিত রয়েছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!