আন্তর্জাতিক

২ হাজারের বেশি বন্দিকে মুক্তি দিল কিউবা

খ্রিস্টান ধর্মাবলম্বীদের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ‘হোলি উইক বা ‘পবিত্র সপ্তাহ’ উপলক্ষে দুই হাজারেরও বেশি বন্দিকে মুক্তি দিয়েছে কিউবা সরকার। গতকাল শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রে অবস্থিত কিউবার দূতাবাস জানিয়েছে, মুক্তিপ্রাপ্ত ২ হাজার ১০ জন বন্দির মধ্যে বিদেশি নাগরিক, তরুণ, নারী এবং ৬০ বছরের বেশি বয়সী ব্যক্তিরা রয়েছেন। তাদের মুক্তির ক্ষেত্রে অপরাধের ধরন, কারাগারে তাদের আচরণ, দণ্ডের একটি বড় অংশ ভোগ করা এবং স্বাস্থ্যগত অবস্থার মতো বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়েছে। দূতাবাস আরো জানায়, এই পদক্ষেপটি ‘মানবিক ও সার্বভৌম উদ্যোগের অংশ’ হিসেবে নেওয়া হয়েছে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ দাবি করেছে, কিউবায় এখনো শত শত রাজনৈতিক বন্দি আটক রয়েছেন। একই সঙ্গে দেশটির সরকারবিরোধীদের বিরুদ্ধে হয়রানি ও মামলার ঘটনা অব্যাহত রয়েছে। উল্লেখ্য, চলতি বছর দ্বিতীয়বারের মতো বন্দিদের মুক্তির ঘোষণা দিল কিউবা সরকার। এর আগে সদ্য সমাপ্ত মার্চ মাসেও ৫১ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছিল। ২০২৫ সালেও ভ্যাটিকান সিটি ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ৫৫৩ জনকে মুক্তি দেওয়া হয়।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!