খেলাধুলা

২ কোটি টাকা বোনাস পাচ্ছেন টাইগাররা

বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের আনন্দের মধ্যেই আরও একটি সুখবর পেল বাংলাদেশ দল। টাইগারদের জন্য দুই কোটি টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এক বিবৃতিতে এই ঘোষণা আসে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হিসেবেই এই অর্থ পুরস্কার দেওয়া হবে। মিরপুরে সিরিজের প্রথম দুই ম্যাচেই দাপট দেখিয়েছে বাংলাদেশ। উদ্বোধনী ম্যাচে জিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দীর্ঘ ২১ বছরের অপেক্ষার অবসান ঘটান মেহেদী হাসান মিরাজরা। সেই ধারাবাহিকতা ধরে রেখে দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিয়ে এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করে সিরিজ। ফলে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়াকে হারানোর কীর্তি গড়েছে বাংলাদেশ। সেই অর্জনের পরপরই আসে পুরস্কারের ঘোষণা।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!