আইটি

সাময়িক ব্লক করা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ফের চালু করছে মেটা

হঠাৎ করেই বিশে^র বিভিন্ন দেশের অনেক ব্যবহারকারীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়। পরে সেগুলো ‘পর্যালোচনাধীন’ দেখানো হয়। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন অনেক ব্যবহারকারী। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে জানান, কোনো পূর্ব সতর্কতা ছাড়াই তারা নিজেদের হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারছিলেন না। অ্যাকাউন্টে প্রবেশের চেষ্টা করলে একটি বার্তা দেখানো হয়। সেখানে বলা হয়, ব্যবহারকারীর কার্যক্রম ও ব্যবহৃত যন্ত্র পরীক্ষা করা হচ্ছে। সেবার শর্ত মেনে চলা হয়েছে কি না, তা যাচাই শেষে সাধারণত ২৪ ঘণ্টার মধ্যে ফল জানানো হবে। এ বিষয়ে প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চকে মেটা জানিয়েছে, সমস্যাটি সমাধানে কাজ চলছে। ক্ষতিগ্রস্ত অ্যাকাউন্টগুলো ধাপে ধাপে পুনরায় চালু করা হচ্ছে। তবে কোন দেশের ব্যবহারকারীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন বা ঠিক কী কারণে এ সমস্যা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য দেয়নি প্রতিষ্ঠানটি। মেটার একজন মুখপাত্র বলেন, অপব্যবহার ঠেকাতে নিয়মিত সন্দেহজনক অ্যাকাউন্ট শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হয়। তবে কখনও কখনও ভুলবশত কিছু অ্যাকাউন্টও বন্ধ হয়ে যেতে পারে। এমন হলে যত দ্রুত সম্ভব তা ঠিক করার চেষ্টা করা হয়। হোয়াটসঅ্যাপ বর্তমানে বিশে^র অন্যতম জনপ্রিয় বার্তা আদান-প্রদানের মাধ্যম। প্রতি মাসে তিনশ কোটির বেশি মানুষ এটি ব্যবহার করেন। ফলে অল্প সংখ্যক অ্যাকাউন্টে সমস্যা হলেও হাজার হাজার ব্যবহারকারী এর প্রভাব অনুভব করতে পারেন।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!