জাতীয়প্রধান খবর

সংসদের কার্যক্রম গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর

জাতীয় সংসদের কার্যক্রমকে গতিশীল করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, গণতন্ত্রকে সুসংহত করতে সংসদকে কার্যকর ও প্রাণবন্ত করা জরুরি। গতকাল শনিবার বিকালে সংসদ সচিবালয়ে ক্ষমতাসীন দলের সংসদ সদস্যদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি সংসদ সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী বলেন, সংসদের কাজে গতি আনতে হবে। কারণ এটি জনপ্রত্যাশা। বৈঠকের শুরুতে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে মরহুমার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রীসহ বিএনপির দলীয় সংসদ সদস্যরা। এছাড়া সরকারের চলমান কার্যক্রম, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইন প্রণয়ন কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বৈঠকে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চে বসেন বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!