খেলাধুলা

লিগে জয়ের পথেই পিএসজি

নতুন বছরে অন্যান্য মঞ্চে হোঁচট খেলেও, ঘরোয়া লিগে দারুণ ছন্দে আছে পিএসজি। লিগ আঁর অবনমন অঞ্চলের দল অক্সেরের বিপক্ষে বেশ ভুগতে হলেও, প্রত্যাশিত জয়ই পেয়েছে লুইস এনরিকের দল।

গত ৮ জানুয়ারি ফরাসি সুপার কাপে মার্সেইয়ের বিপক্ষে টাইব্রেকারে শিরোপা জয়ের চার দিন পর, দুর্বল প্যারিস এফসির বিপক্ষে হেরে ফরাসি কাপের শেষ-৩২ থেকে ছিটকে পড়ে পিএসজি। এরপর গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে স্পোর্তিংয়ের মাঠে হেরে যায় তারা।

তবে লিগ আঁয় সাম্প্রতিক সময়ে কোনো ছন্দপতন ঘটেনি দলটির। সবশেষ শুক্রবার রাতে তারা ১-০ গোলে হারিয়েছে অক্সেরেকে। প্রতিপক্ষের মাঠে নির্ধারিত সময়ের ১১ মিনিট বাকি থাকতে ব্যবধান গড়ে দেন ব্র্যাডলি বার্কোলা।
লিগে টানা পঞ্চম জয়ে টেবিলের শীর্ষে উঠেছে পিএসজি। ১৯ ম্যাচে ১৪ জয় ও ৩ ড্রয়ে ৪৫ পয়েন্ট গত চারবারের চ্যাম্পিয়নদের।

দ্বিতীয় স্থানে নেমে যাওয়া লঁসের পয়েন্ট ৪৩, দলটি অবশ্য একটি ম্যাচ কম খেলেছে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!