খেলাধুলা

দল হারলেও বোলিংয়ে ঝলক দেখালেন হাসান

ভাইটালিটি ব্লাস্টে বল হাতে আলো ছড়াচ্ছেন টাইগার পেসার হাসান মাহমুদ। নিজের দ্বিতীয় ম্যাচেও উইকেটের দেখা পেয়েছেন এই পেসার। তবে ম্যাচ বড় পরাজয় বরণ করেছে তার দল কেন্ট। ক্যান্টাবুরিতে টস হেরে ব্যাটিংয়ে নামে কেন্ট। ব্যাটিংয়ে ব্যর্থ হন দলের প্রায় সবাই। দলীয় ৭ রানে প্রথম উইকেটের পতনের পর জ্যাক ক্রলি ও বেল ড্রামন্ডের ৪৭ রানের দ্বিতীয় উইকেট জুটিই ইনিংসের সর্বোচ্চ জুটি। তিনে নামা জ্যাক ক্রলি ১৯ বলে ৩১ রান করেন। বাকিরা ক্রিজে আসা-যাওয়ার মাঝেই ছিলেন। দুই অঙ্কের রানের দেখা পেয়েছেন মাত্র ৪ ব্যাটার। ব্যাট হাতে ২ বলে ১ রান করেন হাসান। ১৭ ওভারে ১০২ রানে অলআউট হয় কেন্ট। সারের জর্ডান ক্লাক নেন তিন উইকেট, ক্রিস জর্ডান ও ড্যান লরেন্স দুইটি করে উইকেট শিকার করেন। রান তাড়া করতে নেমে আগ্রাসী শুরু করেন লরি ইভান্স। মাত্র ৯ বলে ২৫ রান করলেও ইনিংসের চতুর্থ ওভারে হাসান মাহমুদের দুর্দান্ত ইয়র্কারে স্ট্যাম্প উড়ে যায় তার। তবে কেন্টের আনন্দের উপলক্ষ ছিল এই পর্যন্তই। এরপর জেসন রয় ২৯ বলে ৬ চার ও ২ ছক্কায় অপরাজিত ৫০ ও জশ ফিলিপে ১৫ বলে অপরাজিত ২০ রান করে ৬৭ বল হাতে রেখে সারেকে ৯ উইকেটে জিতিয়ে মাঠে ছাড়েন। ৩ ওভারে ৩৪ রান দিয়ে ১ উইকেট শিকার করেন হাসান মাহমুদ।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!