আন্তর্জাতিক

মার্কিন যুদ্ধজাহাজে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার দাবি নাকচ করলো ওয়াশিংটন

হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর একটি জাহাজে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানার দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন কোনও যুদ্ধজাহাজ হামলার শিকার হয়নি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে সেন্ট্রাল কমান্ড জানায়, বর্তমানে মার্কিন বাহিনী ‘প্রজেক্ট ফ্রিডমের’ সমর্থনে কাজ করছে এবং ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত নৌ-অবরোধ কঠোরভাবে কার্যকর করছে। এই অভিযান চলাকালে কোনও ধরনের ক্ষয়ক্ষতির খবর ভিত্তিহীন বলে তারা দাবি করেছে। সেন্টকমের এই বিবৃতি ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজের দাবির ঠিক বিপরীত। এর আগে ফারস নিউজের প্রতিবেদনে দাবি করা হয়, ট্রাফিক এবং জাহাজ চলাচলের নিরাপত্তা আইন লঙ্ঘন করে হরমুজ প্রণালিতে প্রবেশের চেষ্টা করছিল একটি মার্কিন যুদ্ধজাহাজ। এসময় ইরানি সামরিক বাহিনী দুটি ক্ষেপণাস্ত্রের সাহায্যে জাহাজটিতে আঘাত হানে। প্রতিবেদনে আরও দাবি করা হয়, হামলার মুখে মার্কিন জাহাজটি ওই এলাকা থেকে পিছু হটে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!