বিনোদন

বিজয়কে অভিনন্দন জানালেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় থালাপতি বিজয়কে অভিনন্দন জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েক। গতকাল রোববার এক বার্তায় তিনি এই অভিনন্দন ও শুভকামনা জানান। অভিনন্দন বার্তায় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট শ্রীলঙ্কা ও তামিলনাড়ুর মধ্যে বিদ্যমান গভীর ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্কের কথা তুলে ধরেন। একইসঙ্গে তিনি ভবিষ্যতে শক্তিশালী অর্থনৈতিক সহযোগিতা এবং ভারত-শ্রীলঙ্কা সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া বার্তায় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট বিজয় এবং তামিলনাড়ুর জনগণের সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!