সারাদেশ

বকশীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত 

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডা. শারমিন সুলতানা, বীরমুক্তিযোদ্ধা নওশেদ আলী, উপজেলা আইসিটি কর্মকর্তা খায়রুল বাশার রাজু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কনিকা খাতুন, বকশীগঞ্জ থানার উপপরিদর্শক রেজাউল হক, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, সঙ্গীত শিক্ষক লিপি সাহা, শিক্ষার্থী আফিয়া জান্নাত তোবা। আলোচনা সভায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন বন্ধের দাবি জানানো হয়। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যম কর্মী, এনজিও প্রতিনিধিসহ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন উপজলো পল্লী উন্নয়ন কর্মকর্তা কাজী সোয়াইব আজমীর।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!