আইটি

ফোন ও স্মার্টওয়াচের জেদি দাগ দূর করার সহজ উপায়

ঘর রং করা হোক কিংবা সন্তানের আঁকিবুঁকি রঙের দাগ পড়তে সময় লাগে না। আর একবার যদি সেই দাগ এসে বসে আপনার প্রিয় স্মার্টফোন বা স্মার্টওয়াচের গায়ে, তখন দুশ্চিন্তার শেষ থাকে না। দামি গ্যাজেট, সংবেদনশীল স্ক্রিন, জলরোধী সিল সব মিলিয়ে পরিষ্কার করতে গিয়ে উল্টো ক্ষতি হয়ে যাবে না তো? আসলে সঠিক পদ্ধতি জানলে ফোন বা স্মার্টওয়াচ থেকে রঙের দাগ তুলতে খুব বেশি কষ্ট হয় না। দরকার শুধু ধৈর্য, নরম হাত আর কয়েকটি সহজ উপকরণ। চলুন ধাপে ধাপে জেনে নেওয়া যাক নিরাপদ উপায়ে কীভাবে গ্যাজেটের সৌন্দর্য ফিরিয়ে আনবেন। যে কোনো পরিষ্কার করার আগে ডিভাইসটি বন্ধ করুন। সম্ভব হলে কভার, স্ট্র্যাপ বা প্রটেক্টর খুলে নিন। চার্জিং পোর্টে যেন তরল না ঢোকে, সে বিষয়ে সতর্ক থাকুন। একটি নরম মাইক্রোফাইবার কাপড় রাখুন। টিস্যু বা রুক্ষ কাপড় ব্যবহার করবেন না এতে স্ক্রিনে স্ক্র্যাচ পড়তে পারে। তরল রং হলে সহজ সমাধান। অ্যাক্রিলিক বা জলভিত্তিক রং হলে কাজটা তুলনামূলক সহজ। জেনে কিন কীভাবে রঙের দাগ তুলবেন-
১. হালকা কুসুম গরম পানিতে মাইক্রোফাইবার কাপড় ভিজিয়ে ভালো করে নিংড়ে নিন।
২. দাগের জায়গায় আলতোভাবে মুছুন।
৩. প্রয়োজনে সামান্য লিকুইড সাবান মিশিয়ে নিতে পারেন। খেয়াল রাখবেন, সরাসরি ফোন বা ঘড়ির ওপর পানি ঢালবেন না। কাপড় ভিজিয়ে মুছবেন।

রং শুকিয়ে গেলে একটু বাড়তি যত্ন প্রয়োজন। জেনে কিন কীভাবে শুকনো রঙের দাগ তুলবেন-
১. প্রথমে নরম প্লাস্টিক কার্ড (যেমন পুরনো এটিএম কার্ড) দিয়ে খুব হালকা চাপ দিয়ে জমে থাকা রঙ আলগা করুন।
২. এরপর আইসোপ্রোপাইল অ্যালকোহল (৭০% বা তার কম) অল্প করে কাপড়ে নিয়ে দাগের জায়গায় হালকা ঘষুন।
৩. এতে বেশিরভাগ রঙের দাগ উঠে যায়। তবে স্ক্রিনের ওপর সরাসরি অ্যালকোহল ঢালবেন না।

স্মার্টওয়াচের স্ট্র্যাপ পরিষ্কার
১. স্মার্টওয়াচের স্ট্র্যাপ যদি সিলিকন বা রাবারের হয়, তাহলে আলাদা করে খুলে হালকা সাবান পানিতে ধুয়ে নিতে পারেন।
২. লেদার স্ট্র্যাপ হলে পানি ব্যবহার না করাই ভালো। বরং শুকনো কাপড় ও অল্প অ্যালকোহল দিয়ে মুছে নিন।
৩. মেটাল স্ট্র্যাপ হলে ব্রাশ দিয়ে ফাঁকের ময়লা তুলে তারপর মুছুন।

যে কাজগুলো একেবারেই করবেন না-
১. নেইল পলিশ রিমুভার বা অ্যাসিটোন ব্যবহার করবেন না।
২. ব্লেড বা ধারালো কিছু দিয়ে ঘষবেন না।
৩. সরাসরি স্প্রে ক্লিনার ব্যবহার করবেন না।
৪. বেশি ভেজা কাপড় দিয়ে চার্জিং পোর্ট বা স্পিকার গ্রিল মুছবেন না। এগুলো করলে ডিভাইসের কোটিং উঠে যেতে পারে বা জল ঢ়ুকে ক্ষতি হতে পারে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!