জাতীয়

ফাইন্যান্স কোম্পানি খোলা থাকবে বিকাল ৫টা পর্যন্ত

বাংলাদেশ ব্যাংক দেশের সব ফাইন্যান্স কোম্পানি এবং ব্যাংকের জন্য নতুন অফিস সময়সূচি ঘোষণা করেছে। ৫ এপ্রিল ২০২৬ থেকে কার্যকর এ সময়সূচি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। গতকাল শনিবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ (ডিএফআইএম) থেকে জারি করা এক সার্কুলারে এ নতুন সময়ের কথা জানানো হয়। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের উদ্দেশে সরকারের ঘোষিত পরিবর্তিত অফিস সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সার্কুলারে বলা হয়, দেশের সব ফাইন্যান্স কোম্পানি সপ্তাহে পাঁচ দিন- রোববার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অফিস খোলা রাখবে। গত শুক্রবার ও গতকাল শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩-এর ৪১(২)(ঘ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে সার্কুলারে উল্লেখ করা হয়। এদিকে, একই নির্দেশনার আওতায় ব্যাংকগুলোর অফিসও আজ রোববার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে। তবে গ্রাহক লেনদেন সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!