বিনোদন

প্রকাশ পেলো ডুমসডে’র ট্রেলার

বছরের সবচেয়ে আকাক্সিক্ষত ছবিগুলোর একটি ‘অ্যাভেঞ্জার্স : ডুমসডে’। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সিংহভাগ তারকা আছেন এ ছবিতে। নির্মাণে আবার সফল ভাতৃদ্বয় রুশো ব্রাদার্স। অপেক্ষায় তাই গোটা সিনে দুনিয়া। ২ মিনিট ২৫ সেকেন্ডের এই ঝলকে ছবির কিছু চুম্বকাংশ তুলে ধরা হয়েছে। আতে আঁচ করা গেল, ভয়ংকর চরিত্র ‘ডক্ট ডুম’ হয়ে পর্দায় হাজির হবেন রবার্ট ডাউনি জুনিয়র। তাকে থামাতেই শুরু হবে বাকি অ্যাভেঞ্জার্স ও সুপারহিরোদের নতুন মিশন। ট্রেলারের একটি গুরুত্বপূর্ণ দৃশ্যে প্রফেসর জেভিয়ার চরিত্রে প্যাট্রিক স্টুয়ার্টকে বলতে শোনা যায়, ‘কিছু একটা আসছে-এমন কিছু, যেটা হয়তো আমরা ঠেকাতে পারব না। আজকের দিন শেষ হওয়ার আগেই আমাদের এমন এক সিদ্ধান্তের মুখোমুখি হতে হবে, যা কল্পনারও বাইরে।’ অন্যদিকে থর চরিত্রে ক্রিস হেমসওর্থ বলেন, ‘ডুমকে থামাতে আমাদের একটা অলৌকিক কিছু দরকার হবে।’ সেই অলৌকিক শক্তির ইঙ্গিত মিলেছে স্টিভ রজার্স চরিত্রে ক্রিস ইভান্সের প্রত্যাবর্তনে। ২০১৯ সালের ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’-এর পর এই প্রথম তিনি স্টিভ রজার্স হিসেবে ফিরছেন। ট্রেলারে আরও দেখা গেছে শাং-চি (সিমু লিউ), ইয়েলেনা বেলোভা (ফ্লোরেন্স পিউ), থান্ডারবোল্টস দল, নেমর (টেনক ওয়ের্তা), ব্ল্যাক প্যান্থারস, গ্যাম্বিট (চ্যানিং ট্যাটাম), ফ্যান্টাস্টিক ফোর এবং ম্যাগনেটো (ইয়ান ম্যাককেলেন)-সহ মার্ভেলের আরও অনেক পরিচিত চরিত্রকে। চলতি বছরের ১৮ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘অ্যাভেঞ্জার্স : ডুমসডে’। ২০২৪ সালের কমিক-কন-এ ছবিটির পাশাপাশি ‘অ্যাভেঞ্জার্স: সিক্রেট ওয়ার্স’-এরও ঘোষণা দেওয়া হয়েছিল। এই দুই ছবির মাধ্যমে পরিচালক রুশো ব্রাদার্স আবারও এমসিইউতে ফিরেছেন। এ পর্যন্ত মুক্তিপ্রাপ্ত চারটি অ্যাভেঞ্জার্স চলচ্চিত্র বিশ^ব্যাপী বক্স অফিসে ৭৭০ কোটিরও বেশি মার্কিন ডলার (৭ দশমিক ৭ বিলিয়ন ডলার) আয় করেছে। নতুন ছবিটি সে সাফল্যের ধারাবাহিকতায় চমকপ্রদ কিছু যোগ করবে বলেই অনুমান সকলের। এছাড়া ছবিতে আরও অভিনয় করেছেন অ্যান্থনি ম্যাকি (স্যাম উইলসন/ক্যাপ্টেন আমেরিকা), সেবাস্টিয়ান স্ট্যান (বাকি বার্নস/উইন্টার সোলজার), লেটিশিয়া রাইট (শুরি), পল রাড (অ্যান্ট-ম্যান), হান্না জন-ক্যামেন (ঘোস্ট), ওয়ায়াট রাসেল (জন ওয়াকার), টম হিডলস্টন (লোকি), লুইস পুলম্যান, ড্যানি রামিরেজ, ডেভিড হারবার, উইনস্টন ডিউক-সহ আরও অনেক তারকা।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!