বিনোদন

নতুন লুকে নজর কাড়লেন অপু

ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন তার সাম্প্রতিক একটি পোস্টকে ঘিরে। তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে কয়েকটি ছবি শেয়ার করেন। ছবিগুলোতে তাকে গাঢ় বেগুনি রঙের জরি-নকশা করা শাড়িতে দেখা যায়। গয়না ও সাজসজ্জার সঙ্গে তার এই রুচিশীল ও আভিজাত্যপূর্ণ লুক অনেকের দৃষ্টি আকর্ষণ করে। পোস্টের ক্যাপশনে তিনি ব্যক্তিত্ব ও নীরব আভিজাত্যের মাধ্যমে নিজেকে প্রকাশ করার কথা উল্লেখ করেন। তার এই ছবিগুলো প্রকাশের পর ভক্তদের মধ্যে প্রশংসার পাশাপাশি নানা আলোচনা-সমালোচনাও শুরু হয়। কেউ তার সৌন্দর্য ও স্টাইলের প্রশংসা করলেও, কেউ কেউ সাম্প্রতিক সময়ের পারিবারিক ইস্যু ও বিনোদন জগতের আলোচিত ঘটনাগুলো টেনে মন্তব্য করেন, যার মধ্যে শাকিব খান এবং শবনম বুবলীর নামও উঠে আসে। উল্লেখ্য, অপু বিশ্বাস ও শাকিব খানের অতীত সম্পর্ক নিয়ে আগে থেকেই ব্যাপক আলোচনা রয়েছে। তাদের একটি ছেলে রয়েছে, আবরাম খান জয়। এই প্রেক্ষাপটে নতুন পারিবারিক খবর ও পুরোনো সম্পর্কের প্রসঙ্গ মিলিয়ে অপু বিশ^াস আবারও অনলাইনে আলোচনার শীর্ষে চলে আসেন।

সম্পর্কিত প্রবন্ধ

Check Also
Close
Back to top button
error: Content is protected !!