অর্থনীতিজাতীয়

দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে মার্চে

দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে চলতি বছরের মার্চে। সদ্য শেষ হওয়া মাসে প্রবাসী বাংলাদেশিরা ৩ দশমিক ৭৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। বাংলাদেশ ব্যাংক গতকাল বুধবার এ সংক্রান্ত হালনাগাদ তথ্য প্রকাশ করেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, এর আগে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ২০২৫ সালের মার্চে। সে সময় প্রবাসীরা ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলার দেশে পাঠিয়েছিলেন। আর তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স আসে ২০২৫ সালের ডিসেম্বরে, প্রবাসীরা তখন ৩ দশমিক ২২ বিলিয়ন ডলার দেশে পাঠান। সাম্প্রতিক সময়ে বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে প্রণোদনা, ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন এবং প্রবাসীদের আগ্রহ বাড়ায় রেমিট্যান্স প্রবাহে এই রেকর্ড তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!