দেওয়ানগঞ্জে অসহায় মানুষের মাঝে জে কে সেলিমের ঈদ উপহার বিতরন
নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার ৩নং পাররামরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সেলিম মিয়া (জে কে) এর ব্যক্তিগত উদ্যোগে এই উপহার বিতরণ করা হয়।
শুক্রবার ৩নং পাররামরামপুর ইউনিয়নের রহিমপুর গ্রামে নিজ বাড়িতে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। পাররামরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সেলিম মিয়া (জে কে) অসহায় মানুষদের হাতে ঈদ উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি ও নগদ টাকা তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন পাররামরামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সফিউল আলম ফর্সা, পাররামরামপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোনায়েম খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
এ সময় জে কে সেলিম বলেন, ঈদ সবার জন্য আনন্দের। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে এই আনন্দ ভাগাভাগি করে নেওয়াই আমাদের দায়িত্ব। আমার পরিবারের পক্ষ থেকেও সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে। এই ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ড থেকে বিভিন্ন নেতা-কর্মীর মাধ্যমে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। আমি আমার বিপদের সময় দেখেছি আমার এলাকার মানুষ আপনারা সব সময় আমার জন্য দোয়া করেছেন, আমার পাশে সব সময় ছিলেন, আমি আপনাদের কাছে চির কৃতজ্ঞ। আমি আপনাদের কখনো ভুলতে পারবো না।
দেওয়ানগঞ্জ উপজেলার ৩ নং পাররামরামপুর ইউনিয়নের দুই শতাধিক অসহায় দুস্থ মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি ও নগদ টাকা ঈদ উপহার হিসেবে বিতরন করা হয়।




