জাতীয়প্রধান খবর

ঢাকা মেডিকেলে অসহায় রোগীদের টার্গেট করছে দালালরা: পরিচালক

আসন সংখ্যার তুলনায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে অনেক রোগীকে চিকিৎসাসেবা দিতে হয়। প্রতিদিন অসহায় রোগীসহ বিপুলসংখ্যক মানুষ চিকিৎসাসেবা নিতে এ হাসপাতালে আসেন। তাদের মধ্যে দরিদ্র ও অসহায় রোগীকে টার্গেট করে দালালরা নানা ধরনের তৎপরতা চালায়। এসব দালাল প্রতিরোধে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন ঢামেক হাসপাতালের সদ্য দায়িত্ব নেওয়া পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেন। গতকাল সোমবার দুপুরে বাংলাদেশ মেডিকেল রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএমআরএ) পক্ষ থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সদ্য দায়িত্ব নেওয়া পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফারহাদ হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। তিনি আরও জানান, আসন সংখ্যার তুলনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অনেক বেশি রোগীকে চিকিৎসা দিতে হয়। তাদের মধ্যে দরিদ্র রোগীর সংখ্যাও বেশি। তাদেরও টার্গেট করে দালালরা নানা ধরনের তৎপরতা চালায়। এসব দালাল প্রতিরোধের সহযোগিতা চাইলেন তিনি। তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে রোগীদের চিকিৎসাসেবা দিয়ে থাকেন। এর মধ্যেও মাঝে মাঝে চিকিৎসকদের ওপর হামলার ঘটনা ঘটে। এসব হামলার বিষয়ে সাংবাদিকদের সতর্ক থাকার আহ্বান। পরিচালক বলেন, হাসপাতালের চিকিৎসাসেবা ও রোগীদের স্বার্থে দালালদের তৎপরতা প্রতিরোধের পাশাপাশি চিকিৎসকদের ওপর হামলার ঘটনাগুলোও গুরুত্বের সঙ্গে দেখতে হবে। এসময় পরিচালকের সঙ্গে উপস্থিত ছিলেন উপ-পরিচালক ডা. আশরাফুলসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তারা-কর্মচারী। এসময় বিএমআরএর নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মো. আজিজুল হাকিম, আপাদুজ্জামান শিমুল, কাজী শফিউল ইসলাম (আল আমিন) মো. মাসুদ রানা, মোহাম্মদ হোসেন রনি, মোহাম্মদ তানভির রাজা, মোহাম্মদ মানিক, আকবর হোসেন, এস এ শাওন, এস এ মোত্তালিব, মোহাম্মদ নাহিন খান ও শিশির আহমেদ হিমেলসহ আরও অনেকে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!