খেলাধুলা

টাইগারদের নিয়ে ইতিহাস গড়তে চান সিমন্স

দীর্ঘ বিরতির পর আবারো লাল বলের ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ দল। চলতি বছরের প্রথম সিরিজে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার অপেক্ষায় টাইগাররা। প্রথম টেস্টের আগে গতকাল বুধবার সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স। ২০২৪ সালে পাকিস্তানের মাটিতে সিরিজ জিতে এসেছিল বাংলাদেশ। সেই সুখস্মৃতি থাকলেও সিমন্স বললেন সেটা অতীত। আসন্ন সিরিজে আবারও গড়তে চান নতুন ইতিহাস, ‘পাকিস্তানকে হোয়াইটওয়াশ করাটা অতীত। সেটা গত হয়ে গেছে। আমরা এই সিরিজে নতুন ইতিহাস গড়তে চাই।’ পরে টাইগার পেসার নাহিদ রানাকে নিয়ে সিমন্স বলেন, ‘নাহিদ রানার সব থেকে ভালো ব্যাপার হলো তার বুঝার সক্ষমতা। সে জানে সে কোথায় আছে এবং তার কি কাজ।’ দেশের হয়ে শততম টেস্ট খেলা মুশফিকুর রহিমকে নিয়ে সিমন্স বলেন, ‘মুশফিককে আমি অল্প সময় ধরে চিনি, তবে এই সময়েই বুঝেছি তার জন্য এটি ১ নম্বর টেস্ট হোক, ৫০তম হোক বা ১০০তম- সবই সমান। সে যেভাবে টেস্ট ম্যাচের আগে প্রস্তুতি নেয়, সেভাবেই চালিয়ে যাবে। সে তার ১০১তম ম্যাচটিকেও আগের সব ম্যাচের মতোই গুরুত্ব দিয়ে দেখবে।’ পরে সাদা বল থেকে লাল বলে খেলা নিয়ে সিমন্স বলেন, ‘টেস্ট ক্রিকেট মূলত একটি মানসিক পরিবর্তন। তবে একই সঙ্গে দলে এমন অনেক খেলোয়াড় আছে যারা সাদা বলের ক্রিকেটে ছিল না এবং গত কয়েক মাস ধরে লাল বল (টেস্ট ক্রিকেট) নিয়েই কাজ করছে। তাই আমি মনে করি ফরম্যাট পরিবর্তনের এই প্রক্রিয়াটি আপনার ধারণার চেয়েও সহজ হবে।’

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!