আন্তর্জাতিক

জ্বালানির দাম বাড়ায় ফিলিপাইনে বিক্ষোভ

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে নেমেছে ফিলিপাইনের মানুষ। গতকাল শুক্রবার রাজধানী ম্যানিলাতে শত শত বিক্ষোভকারী মিছিল করে প্রেসিডেন্ট ভবনের দিকে অগ্রসর হয়। এ সময় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরিবহন শ্রমিক সংগঠনগুলোর ডাকে দুই দিনের ধর্মঘট চলছে দেশটিতে। এরই মধ্যেই এই বিক্ষোভ হয়। যুদ্ধ শুরুর পর থেকে ফিলিপাইনে ডিজেল ও পেট্রোলের দাম দ্বিগুণের বেশি বেড়েছে, যার ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন পরিবহন খাতের শ্রমিকরা। এক চালক জানান, তার দৈনিক আয় দিয়ে এখন আর পরিবার চালানো সম্ভব হচ্ছে না। এদিকে জ্বালানি সংকটের কারণে দেশটির প্রেসিডেন্ট জরুরি অবস্থা ঘোষণা করেছেন। সংকট মোকাবিলায় সরকার জ্বালানি ভর্তুকি চালু, পরিবহন খরচ কমানো এবং কালোবাজারি দমনে পদক্ষেপ নিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্য থেকে আমদানিনির্ভরতার কারণে এই সংকট ফিলিপাইনের অর্থনীতিতে আরও চাপ সৃষ্টি করতে পারে।
সূত্র: সিএনএন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!