জামালপুরে ৫টি সংসদীয় আসনে ৩১ বৈধ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

জামালপুরে পাঁচটি সংসদীয় আসনে ৩১ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুপ আলী। এ সময় ৫টি আসনের প্রার্থী ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে ৪ জন প্রার্থীরা হলেন, বিএনপির এম. রশিদুজ্জামান মিল্লাত (ধানের শীষ), বাংলাদেশ জামায়াত ইসলামীর মুহাম্মদ নাজমুল হক সাঈদী (দাড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশ মো: আব্দুর রউফ তালুকদার (হাতপাখা), জাতীয় পার্টির এ. কে. এম ফজলুল হক (লাঙ্গল)।
জামালপুর-২ (ইসলামপুর) আসনে বিএনপির এ.ই সুলতান মাহমুদ বাবু (ধানের শীষ), বাংলাদেশ জামায়াত ইসলামীর মো: ছামিউল হক ফারুকী (দাড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশ সুলতান মাহমুদ সিরাজী (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী অর্ণব ওয়ারেস খান (বাঘ প্রতীকের আইনী জটিলতা-বরাদ্দ হয়নি)।
এদিকে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে ৯ জন প্রার্থী প্রতীক পেয়েছেন, বিএনপির মো: মোস্তাফিজুর রহমান বাবুল (ধানের শীষ), বাংলাদেশ জামায়াত ইসলামীর মো: মজিবুর রহমান আজাদী (দাড়িপাল্লা), জাতীয় পার্টির মীর সামসুল আলম লিপটন (লাঙ্গল), গণ-সংহতি আন্দোলনের ফিদেল নঈম (তারা), ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ দৌলতুজ্জামান আনছারী (হাতপাখা), গণ-অধিকার পরিষদের লিটন মিয়া (ট্রাক), স্বতন্ত্র প্রার্থী ফারজানা ফরিদ পূথি (ফুটবল), সাদিকুর রহমান সিদ্দিকী শুভ (কাপ পিরিচ), শিবলুল বারী রাজু (সূর্যমূখী ফুল)।
জামালপুর-৪ (সরিষাবাড়ি) আসনে ৬ জন প্রার্থীকে প্রতীক দেয়া হয়েছে, বিএনপির মো: ফরিদুল কবীর তালুকদার (ধানের শীষ), বাংলাদেশ জামায়াত ইসলামীর মোহাম্মদ আব্দুল আওয়াল (দাড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো: আলী আকবর (হাতপাখা), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির মো: মাহবুব জামান জুয়েল (কাস্তে), গণ-অধিকার পরিষদের মো: ইকবাল হোসেন (ট্রাক), নাগরিক ঐক্যের মো: কবির হাসান (কেতলী)।
জামালপুর-৫ (সদর) আসনে প্রতীক পেয়েছেন ৮ জন প্রার্থী। তারা হলেন- বিএনপির শাহ মো: ওয়ারেছ আলী মামুন (ধানের শীষ), বাংলাদেশ জামায়াত ইসলামীর মুহাম্মদ আব্দুস সাত্তার (দাড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশের সৈয়দ ইউনুছ আহাম্মদ (হাতপাখা), বাংলাদেশ কমিউনিস্ট পার্টি-সিপিবি শেখ মো: আক্কাস আলী (কাস্তে), বাংলাদেশ কংগ্রেসের আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম (ডাব), জাতীয় পার্টি-জেপির মো: বাবর আলী খান (বাইসাইকেল), জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির মো: আমির উদ্দিন (তারা), গণ-অধিকার পরিষদ জাকির হোসেন (ট্রাক)।




