জামালপুরে কন্টেন্ট ক্রিয়েটরের অপপ্রচারের প্রতিবাদে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ভুল তথ্য দিয়ে কন্টেন্ট বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে অপপ্রচার করে মানসম্মান ক্ষুন্ন করার প্রতিবাদে ‘ভুয়া টিভি বর্তমানে আলোকিত ডাংধরা’ পেইজের মালিক আশরাফ হোসেনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ডাংধরা ইউনিয়নের ইউপি সদস্য আনিছুর রহমান বাপ্পি। শনিবার দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়ন পরিষদ চত্বরে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে আনিছুর রহমান বাপ্পি বলেন, গত ১৪ মে রাতে আলোকিত ডাংধরা পেইজে ‘এসব দুর্নীতি রোধে প্রয়োজন জবাবদিহিতা মুলক ইউনিয়ন পরিষদ’ টাইটেল দিয়ে একটি ভিড়িও প্রকাশ করে। যেখানে বাপ্পি মেম্বারকে প্রকল্পের সভাপতি বলে প্রকল্পের টাকা মেরে খেয়েছে এমন মন্তব্য করে কন্টেন্ট ক্রিয়েটর আশরাফ হোসেন। তবে সেই প্রকল্পের সভাপতি ইউপি সদস্য বাপ্পি নয় বলে দাবি করেন।
এই ঘটনাকে কেন্দ্র করে গত শুক্রবার কাউনিয়ার চর বাজারে ইউপি সদস্য আনিছুর রহমান বাপ্পি ও কনটেন্ট ক্রিয়েটর আশরাফের সাথে কথা বাকবিতন্ড হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে আশরাফ হোসেন ইউপি সদস্য আনিছুর রহমান বাপ্পিকে ধাক্কা দিয়ে মাাটিতে ফেলে দেয় বলে অভিযোগ করেন। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য দিযে অপপ্রচার এবং ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার প্রতিবাদ জানিয়ে সরকারের কাছে সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডাংধরা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো: ফরিদুল ইসলাম, আবুল কালাম আজাদ, আব্দুর রাজ্জাক, মোজাম্মেল হোসেন বঙ্গ, হামিদুল ইসলাম, সুফিয়া বেগম, নাজমা বেগম, বজলুর রহমান প্রমুখ।




