সারাদেশ
জামালপুরে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে বিদেশী মদসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক:
জামালপুরে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ২২ বোতল বিদেশী মদসহ মো: সাবিব্বর আলী নামে এক যুবককে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ বিকালে শহরের ডাকপাড়া জামালপুর-শেরপুর বাইপাস সড়ক থেকে মদসহ ওই যুবককে আটক করে।
আটককৃত মো: সাব্বির আলী(২০) শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার পুড়াগাও ইউনিয়নের শেখেরকুড়া গ্রামের মো: আবুল হোসেনের ছেলে।
জামালপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে শহরের ডাকপাড়া জামালপুর-শেরপুর বাইপাস সড়ক এলাকায় কে. আর. এম ট্রাভেলস নামে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালায়। অভিযানের সময় তল্লাশি চালিয়ে ওই বাসের যাত্রী মো: সাব্বির আলীর নীল রঙ্গের ট্রাভেল ব্যাগের ভেতর থেকে দুটি ব্যান্ডের ২২ বোতল বিদেশী মদ উদ্ধার করে। এ সময় মো: সাব্বির আলীকেও আটক করে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা। জামালপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ‘ক’ সার্কেলের উপ-পরিদর্শক মো: আনোয়ার হোসেন বাদী হয়ে আটককৃত মো: সাব্বির আলীর বিরুদ্ধে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছে।




