সারাদেশ

জামালপুরে ব্রহ্মপুত্র নদ থেকে একজনের মৃৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:
জামালপুরে ব্রহ্মপুত্র নদ থেকে বুলু মিয়া নামে এক ব্যক্তির ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে সদর উপজেলার নান্দিনা পীরেরবাড়ি সংলগ্ন ব্রহ্মপুত্র নদ থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহত বুলু মিয়া (৪০) সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের নান্দিনা পুরাতনপাড়া এলাকার আব্দুর রহমান ফকিরের ছেলে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মিজানুর রহমান জানায়, জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের নান্দিনা পীরেরবাড়ি সংলগ্ন ব্রহ্মপুত্র নদের পাড়ে ভাসমান অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা।

এ সময় তারা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে বুুলু মিয়া নামে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহে অনেকগুলো ক্ষত রয়েছে, ময়নাতদন্তের জন্য মৃতদেহ জামালপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!