বিনোদন

এক সঙ্গে ক্যামেরায় ধরা দিলেন নব্বইয়ের চার জনপ্রিয়তা অভিনেতা

কিছু ছবি শুধু ছবি হয়ে থাকে না, সময়ের দরজা খুলে দেয়। চোখের সামনে ফিরিয়ে আনে হারিয়ে যাওয়া একসঙ্গে কাটানো অসংখ্য আড্ডার মুহূর্ত। মিশা সওদাগরের বাসায় নব্বইয়ের দশকের চার তারকা-ওমর সানী, অমিত হাসান, আমিন খান। তাদের একসঙ্গে হওয়ার ছবিটিও যেন তেমনই এক সময়ের দরজা খুলে দিয়েছে। পর্দার বাইরে এই চার অভিনেতার মধ্যে রয়েছে নিবিড় বন্ধুত্ব। সময়ের পালাক্রমে নানা পরিস্থিতিতে কিছু জোয়ার-ভাটা হয়তো ছিল। তবুও তাদের বন্ধন অটুট রয়েছে। অনেক দিন পর চার তারকাকে একফ্রেমে পাওয়া গেল। গতকাল সোমবার দুপুরে ফেসবুকে ছবিটি পোস্ট করেন ওমর সানী। তাতে দেখা যায়, পাঞ্জাবি পরে বসে আছেন আমিন খান, তার পাশে সাদা প্রিন্টেড পাঞ্জাবিতে মিশা ও সানী; আর সর্বডানে মেরুন টি-শার্টে অমিত হাসান। সানী জানালেন, তাদের এই সাক্ষাৎ হয়েছে মিশার বাসায়। ‘কুলি’ অভিনেতা লিখেছেন, ‘আমাদের বন্ধু অমিত হাসান প্রবাস জীবন যাপন করছেন আপাতত। আমি আর আমিন খান বাংলাদেশে পড়ে আছি। আর বন্ধু মিশা সওদাগর আসা-যাওয়ার (যুক্তরাষ্ট্রে) মধ্যেই সময় কেটে যায় প্লেনের মধ্যে, অনেক জ্বালা। অমিত (দেশে) আসার পর মিশা সওদাগর আমাদের দাওয়াত দিলো তার বাসায়, আর হয়ে গেলাম নব্বইয়ের দশকের ভালোবাসার ইতিহাস।’ চার বন্ধুর এই পুনর্মিলন দেখে ভক্তরাও উচ্ছ্বসিত। মাত্র এক ঘণ্টায় সানীর পোস্টে প্রতিক্রিয়া ছাড়িয়েছে ১৬ হাজার। মন্তব্য প্রায় পাঁচশ। মন্তব্যের ঘরে তাদের প্রতি ভালোবাসা জানাচ্ছেন অনুরাগীরা। এদিকে মিশাও ছবিটি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘অনেকদিন পর চার বন্ধু একসঙ্গে আমার বাসায়। ছোট্ট একটা আয়োজন অমিতের সম্মানে।’ তার পোস্টেও ভালোবাসা জানাচ্ছেন ভক্ত-অনুসারীরা। প্রসঙ্গত, অনেক দিন ধরে সিনেমা থেকে দূরে অমিত হাসান। আমিন খানও ছিলেন দূরে, সম্প্রতি নতুন একটি সিনেমায় যুক্ত হয়েছেন। মোহাম্মদ ইকবালের ‘গুলশানের চামেলী’ নামের ওই সিনেমায় যুক্ত হয়েছেন ওমর সানীও। সবার মধ্যে মিশা সওদাগরই রয়েছেন নিয়মিত। প্রায়ই তাকে নতুন নতুন সিনেমায় দেখা যায়।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!