আন্তর্জাতিক

এক দিনে ৪০ হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের

দক্ষিণ লেবাননে আকাশ, স্থল ও সমুদ্রপথে সমন্বিত হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৪০ জন হিজবুল্লাহর যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। গতকাল বৃহস্পতিবার আলজাজিরার এক প্রতিবেদনে আইডিএফ জানায়, তারা গত এক দিনে হিজবুল্লাহর সামরিক স্থাপনাসহ বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। এসব হামলায় দেশটির অস্ত্রের গুদাম ও রকেট উৎক্ষেপণ কেন্দ্রসহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি স্থাপনা ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে আইডিএফ। এ ছাড়া দক্ষিণ লেবাননের কিছু এলাকায় চলমান স্থল অভিযানে ইসরায়েলি সেনারা একটি হিজবুল্লাহ সেল শনাক্ত করে তা ‘নিষ্ক্রিয়’ করেছে বলে জানানো হয়। একই সঙ্গে ইসরায়েলি নৌবাহিনীও দক্ষিণাঞ্চলে একটি অস্ত্রের গুদামে হামলা চালিয়েছে। আকাশ, স্থল ও সমুদ্রপথে সমন্বিত এই অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০ জনের বেশি হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছেন বলে দাবি করছে সংস্থাটি। তবে এই দাবির বিষয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!