সারাদেশ

ইসলামপুর পৌরসভায় প্রায় ৪০ কোটি টাকার বাজেট ঘোষণা

রোকনুজ্জামান সবুজ, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের ইসলামপুর পৌরসভায় ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৩৯ কোটি ৭০ লাখ ২৯ হাজার ৫শ’ ৩৩ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌর কার্যালয়ে আয়োজিত এক বাজেট অধিবেশনে এই প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হয়।
ইসলামপুর ​পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুসাইনের সভাপতিত্বে বাজেট অধিবেশনে পৌর এলাকার উন্নয়ন ও সেবামূলক বিভিন্ন খাতের ওপর আলোকপাত করা হয়।
এ সময় উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর সহকারী প্রকৌশলী মোফাখখারুল ইসলাম, জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, ইসলামপুর বাজার বণিক সমিতির সভাপতি আওয়াল খান লোহানী, ইসলামপুর  উপজেলা বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান, উপজেলা বিএনপির ক্রীড়া সম্পাদক সোহেল রানা খোকন প্রমুখ।
​এ সময় পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী,সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা পৌরসভাকে আধুনিক ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!