খেলাধুলা

আফগানিস্তান টেস্টে শঙ্কামুক্ত শান্ত

এশিয়ান গেমস থেকে বাংলাদেশ দল দেশে ফিরেছে গতকাল মঙ্গলবার সকালে। শক্তিশালী স্কোয়াড নিয়েই জাপানে গিয়েছিল লিটন দাসের দল। এই দলের সঙ্গে ছিলেন নাজমুল হোসেন শান্তও। তবে ম্যাচ না খেলেই দেশে ফিরে আসেন এই টপ অর্ডার ব্যাটার। শারীরিক অসুস্থতা কাটিয়ে টেস্ট খেলতে পৌঁছেছেন আরব আমিরাতে। তবে দুবাইয়ে স্বাগতিক আরব আমিরাতের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে খেলেননি শান্ত। যে কারণে অধিনায়কত্ব করেছেন মিরাজ। শঙ্কা ছিল শান্ত আফগানিস্তান টেস্টে খেলবেন কিনা। সব শঙ্কা উড়িয়ে এই অধিনায়ক ম্যাচটি খেলবেন বলে জানালেন বিসিবির একজন কর্মকর্তা, ‘খেলবে দেখেই তো সে গিয়েছে। সে খেলবে।’ বিসিবির কোচ নাজমুল হোসেন অবশ্য বলছিলেন, ‘শান্তকে নিয়ে আমি বলব, গত দেড়-দুই বছর ধরে ও যেভাবে টেস্ট এবং ওয়ানডেতে ক্রিকেট খেলে আসছে, তাতে আমাদের দলে ওর প্রয়োজনীয়তা অনেক এবং ও নিজেকে প্রমাণও করেছে। শান্ত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শান্ত ফিট হয়ে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে পারলে আমাদের জন্য অনেক ভালো হবে।’

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!