মাদারগঞ্জে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলকে সংবর্ধনা ও ইফতার মাহফিল
খাদেমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক:
জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলকে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে মাদারগঞ্জ অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে এ সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ পরিষদ (মানি) ও মাদারগঞ্জ মাদরাসা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি যৌথ উদ্যোগে এ সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করে।
উপজেলা সংবর্ধনা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক জহুরুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল মোতালিব সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল।
বিশেষ অতিথির বক্তব্য দেন- মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান, পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল, মাদারগঞ্জ কলেজ শিক্ষক সমিতির সভাপতি রকিবুল ইসলাম লিটন, মাদারগঞ্জ মাদরাসা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল বারী, বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত হয়।




