সারাদেশ

জামালপুরে ড্যাবের দোয়া ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক:
জামালপুরে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব জেলা শাখার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে শহরের শহীদ সাফওয়ান সদ্য অডিটোরিয়ামে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার পূর্ব আলোচনা সভায় ড্যাব জামালপুরের আহবায়ক ডা. আহাম্মদ আলী আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর-৫ সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন। এছাড়াও ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ.এ.এম. আবু তাহের, ড্যাব জামালপুরের সদস্য সচিব ডা. মোহাম্মদ তারিকুল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন বলেন, মানুষের মৌলিক চাহিদার মধ্যে চিকিৎসা সেবা অন্যতম। সরকারি হাসপাতালগুলোতে সরকারের যে সামর্থ্য তা দিয়ে মানুষের চিকিৎসা সেবা পরিপূর্ণভাবে নিশ্চিত করা সম্ভব নয়। তাই সরকারি-বেসরকারি উদ্যোগে মানুষের কাছে স্বাস্থ্য সেবা পৌছে দিতে একযোগে কাজ করতে হবে। স্বাস্থ্য সেবার মানোন্নয়নে চিকিৎসকদের নিবেদিত হয়ে সেবা দিতে হবে। সাধারণ রোগীরা যেন সেবা নিতে এসে হয়রানি শিকার না হয়ে সেদিকেও খেয়াল রাখতে হবে।

দোয়া ও ইফতার মাহফিলে চিকিৎসক, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক মালিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!