জাতীয়প্রধান খবর

সাংবাদিকদের তথ্য দিতে হবে, না হলে সমাজ অন্ধকারে থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তথ্যপ্রাপ্তির বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল। শনিবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের অভিযোগের পর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশিদকে সাংবাদিকদের তথ্যপ্রাপ্তি নিশ্চিত করার জন্য স্পষ্ট নির্দেশনা দেন। তিনি বলেন, সাংবাদিকদের কাছে তথ্য গোপন করার কোনো সুযোগ নেই। কারণ সমাজের নানা অসঙ্গতি ও সমস্যা সাংবাদিকদের মাধ্যমে সামনে আসে এবং অনেক গুরুত্বপূর্ণ বিষয় সরকারের নজরে আসে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের তথ্য দিতে হবে। সাংবাদিকরা যদি না জানতেন, তাহলে তো আমি এখানে আসতাম না। সাংবাদিকদের তথ্যের ভিত্তিতে অনেক সময় আমরা ব্যবস্থা নিতে পারি। তিনি উদাহরণ দিয়ে বলেন, শরীয়তপুরে এক ভুয়া ডাক্তারের সার্টিফিকেটের বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে সামনে আসার পর তাকে সাময়িক বরখাস্ত করা সম্ভব হয়েছে। মন্ত্রী আরও বলেন, সাংবাদিকরা সমাজের গুরুত্বপূর্ণ সমস্যা তুলে ধরেন এবং অনেক সময় প্রশাসনের অজানা বিষয়ও তাদের মাধ্যমে প্রকাশ পায়। তাই সাংবাদিকদের সহযোগিতা করা এবং তাদের জানার অধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!