বিনোদন

চরম বিতর্কে মুখে পড়লেন মহুয়া গঙ্গোপাধ্যায়

শাশুড়ির মৃত্যু ও শেষকৃত্য নিয়ে ভিডিও (ভøগ) তৈরি করে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ভারতীয় কনটেন্ট ক্রিয়েটর মহুয়া গঙ্গোপাধ্যায়। ‘প্রবাসে ঘরকন্না’ নামক ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে পরিচিতি পাওয়া এই নারীর এমন আচরণে ক্ষুব্ধ নেটিজেনরা। শোকের মুহূর্তে ক্যামেরা অন করে ভিডিও ধারণ এবং তা প্রচার করাকে অনেকেই স্রেফ ‘অর্থ উপার্জনের নেশা’ হিসেবে অভিহিত করেছেন। জানা গেছে, মহুয়া গঙ্গোপাধ্যায় দীর্ঘ দিন ধরে বিদেশে বসবাস করলেও নিয়মিত লাইফস্টাইল ভøগ তৈরি করে অনুসারীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন। সম্প্রতি তার শাশুড়ির মৃত্যু হলে তিনি বিদেশ থেকে জরুরি ভিত্তিতে নিজ দেশ ভারতে ফেরেন। তবে পরিবারের এই কঠিন সময়েও তিনি তার ক্যামেরা বন্ধ রাখেননি। দুই দিন আগে তার চ্যানেলে শাশুড়ির মরদেহ, তার সামনে বসে কান্নাকাটি এবং শেষযাত্রার দৃশ্যসহ একটি বিস্তারিত ভিডিও পোস্ট করা হয়। ভিডিওটি প্রকাশের পরপরই তা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং শুরু হয় তীব্র সমালোচনা। ভিডিওর নিচে মন্তব্য করে অনেক অনুসারী তাদের হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন। কেউ লিখেছেন যে ভিউ আর টাকা আয়ের জন্য মৃত মানুষকে ব্যবহার করা লজ্জাজনক। আবার কেউ মন্তব্য করেছেন, শোকাতুর পরিবেশে পরিবারের সদস্যদের সামনে ক্যামেরা ধরা অসংবেদনশীলতার পরিচয়। সামাজিক মাধ্যমে নেটিজেনদের বড় একটি অংশ মনে করছেন, ব্যক্তিগত শোকের বিষয়গুলো পর্দার আড়ালে রাখাই শ্রেয় ছিল। তবে এ বিষয়ে সেই কনটেন্ট ক্রিয়েটরের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!