আন্তর্জাতিক
ইসরায়েলের হামলায় লেবাননে নিহত বেড়ে ৮

লেবাননের পূর্বাঞ্চলে ইসরায়েলি হামলায় আরো দুজন নিহত হয়েছেন। এতে একদিনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ জনে। গতকাল বৃহস্পতিবার দেশটির জাতীয় বার্তা সংস্থার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আলজাজিরা। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, পূর্ব লেবাননের জাহলে শহরের কাছে একটি মহাসড়কে চলন্ত একটি গাড়িকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। হামলায় আহত হয়েছেন আরো দুজন। এর আগে গত বুধবার দেশটির মাউন্ট লেবানন অঞ্চলের আরামুন ও সাদিয়াত এলাকায় ইসরায়েলের বিমান হামলায় ৬ জন নিহত হয়েছেন। লেবানন কর্তৃপক্ষ জানায়, ইসরায়েলের আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে ৫২ জনে দাঁড়িয়েছে এবং ৩৩৭ জন আহত হয়েছে।




