অর্থনীতিজাতীয়প্রধান খবর

পাচার হওয়া টাকা ফেরত আনতে অগ্রাধিকার গভর্নরের

আওয়ামী লীগ সরকারের আমলে দেশ থেকে লাখ কোটি টাকারও বেশি পাচার হয়েছে। পাচারকৃত অর্থ ফেরত আনার কার্যক্রমকে আরো বেগবান করা এবং ফলপ্রসূ করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর মো. মোস্তাকুর রহমান কাজ শুরু করেছেন। গতকাল সোমবার তিনি স্টোলেন অ্যাসেট রিকভারি টাস্ক ফোর্সের পরামর্শকের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে পাচারকৃত অর্থ ফেরত আনতে দ্রুততার সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জন্য নির্দেশনা প্রদান করেন গভর্নর মোস্তাকুর রহমান। সেই সঙ্গে কার্যক্রমটি ফাস্ট ট্রাক বা অগ্রাধিকারে নিয়ে আসার নির্দেশনা দেন। গতকাল সোমবার এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আরিফ হোসেন খান। গত ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ পান মোস্তাকুর রহমান। বিদায় নেন আগের গভর্নর আহসান এইচ মনসুর। এর পর থেকে দেশের ব্যাংক খাত নিয়ে চলছে দেশে নানা আলোচনা। এই আলোচনায় স্থান পায় বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে নতন গভর্নর কি পদক্ষেপ নিচ্ছেন। কাজ শুরুর তিন দিনের মাথায় গভর্নর পাচারকৃত অর্থ উদ্ধার কার্যক্রমকে বেগবান করা জানান।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!