ত্রয়োদশ সংসদ নির্বাচনরাজনীতিসারাদেশ

জামালপুরে বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর, দোকানপাটে জামায়াতের হামলা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:
জামালপুরে জামায়াতের নেতাকর্মী দ্বারা বিএনপি নেতদের বাড়িঘর ও দোকানপাটে হামলা ও লুটপাট করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে জামালপুর পৌর শহরের রশিদপুর এলাকায় জামালপুর-৫ আসনের বিএনপির নব নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুনের বাড়িতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় নব নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন বলেন, জামালপুর সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা শহীদুল ইসলামের নেতৃত্বে প্রায় দেড়শ জনের সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে বাঁশচড়া ইউনিয়নের কাশারুপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন যুবদলের সহ সভাপতি মো: ফারুক আহম্মেদের দোকান লুটপাটসহ মোটরসাইকেল ভাংচুর করে।

এছাড়াও বাঁশচড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো: নজরুল ইসলামের বাড়িঘর ভাংচুর করে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি তিনি প্রশাসনকে সচেতন থাকতে ও দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহবান জানান।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি লোকমান আহমেদ খান লোটন, সহ সভাপতি লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম খান সজিবসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!