আন্তর্জাতিক

আফগানিস্তানে মিনিবাস দুর্ঘটনায় নিহত ১৫

আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় বাদাখশান প্রদেশে সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। একটি মিনিবাস গত শনিবার নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। প্রাদেশিক পুলিশের মুখপাত্র জানান, মিনিবাসটি বাদাখশান প্রদেশের রাজধানী ফয়জাবাদের দিকে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি উপত্যকায় পড়ে যায়। তিনি দুর্ঘটনার জন্য সড়কের মারাত্মক ক্ষতিগ্রস্ত অবস্থাকে দায়ী করেন। নিহতদের মধ্যে ছয়জন শিশু, পাঁচজন নারী ও চারজন পুরুষ রয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে আরো তিনজনের মৃত্যু হয়। এতে মোট নিহতের সংখ্যা দাঁড়ায় ১৫ জনে। দীর্ঘদিনের যুদ্ধ ও সংঘাতের কারণে আফগানিস্তানের সড়ক অবকাঠামো চরমভাবে ক্ষতিগ্রস্ত। এর সঙ্গে ঝুঁকিপূর্ণ যানবাহন চালনা এবং পর্যাপ্ত ট্রাফিক নিয়ন্ত্রণের অভাব দেশটিতে প্রায়ই প্রাণঘাতী সড়ক দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!