ত্রয়োদশ সংসদ নির্বাচনরাজনীতিসারাদেশ

জামালপুরে পোলিং এজেন্ট, সাংবাদিক, পর্যবেক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, নির্বাচন সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক:
জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পোলিং এজেন্ট, সাংবাদিক, পর্যবেক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জামালপুর জেলা নির্বাচন কার্যালয় আয়োজিত এই মতবিনিময় সভা রবিবার বিকেলে জেলা নির্বাচন কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন  ময়মনসিংহ অঞ্চলের অঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ শাহিনুর ইসলাম প্রমানিক, জামালপুরের জেলা অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হুমায়ুন কবীর, জামারপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ জলিল প্রমুখ।

এ সময় বক্তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ ও গ্রহনযোগ্য করার জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পোলিং এজেন্ট, সাংবাদিক ও পর্যবেক্ষকদের সহযোগিতা কামনা করে বলেন, নির্বাচনের ভোট গ্রহণ চলাকালে অবশ্যই নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হবে, ভোট কেন্দ্রের ভেতরে লাইভ করা, কোন নির্বাচনী সরঞ্জাম স্পর্শ করা, গোপন কক্ষের ছবি তোলা থেকে বিরত থাকতে হবে। ভোট গণনার সময় ছবি তোলা গেলেও লাইভ করা যাবেনা।

ভোট কেন্দ্রে বিভিন্ন প্রার্থীদের যারা এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করবে, তাদেরকেও নির্বাচনী সকল আচরণবিধি মেনে চলতে হবে, অন্যথায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!