রাজনীতি

সূত্রাপুর থানার ওসি সরিয়ে দেওয়ার দাবি ইশরাকের

পক্ষপাতমূলক আচরণের অভিযোগে সূত্রাপুর থানার ওসিকে প্রত্যাহারের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছেন ঢাকা-৬ আসনের বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। গতকাল শনিবারনির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। এর আগে ইসি সচিবের কাছে তার এজেন্ট সাইদুর রহমান মিন্টুর সই করা একটি লিখিত আবেদন জমা দেওয়া হয়। আবেদনে উল্লেখ করা হয়, ঢাকা-৬ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. মো. আব্দুল মান্নানের কর্মী-সমর্থক ও জামায়াতে ইসলামীর অফিস হিসেবে ব্যবহৃত ৭৩ নম্বর ভোটকেন্দ্র কসমোপলিটন স্কুল অ্যান্ড কলেজে গত ৪ ফেব্রুয়ারি স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে জানা যায়, ওই ভোটকেন্দ্রে জামায়াত প্রার্থীর কর্মী-সমর্থকরা বিপুল পরিমাণ নকল ব্যালট পেপার, সিল এবং দেশীয় চাপাতি, রামদা, ক্রিকেট স্ট্যাম্প, হকিস্টিক, জিআই পাইপ ও আগ্নেয়াস্ত্র মজুদ করেছে। এ বিষয়ে সূত্রাপুর থানার ওসিকে অবহিত করা হলে তিনি নিজে সরেজমিনে গিয়ে অস্ত্র জব্দ না করে সেগুলো সরিয়ে ফেলতে সহযোগিতা করেন। পরে বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনাবাহিনীর স্ট্রাইকিং ফোর্সকে জানানো হলে আনুমানিক চার ঘণ্টা পর নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করে ভোটকেন্দ্রের বিভিন্ন কক্ষ তল্লাশি করেন এবং ১৫২টি ক্রিকেট স্ট্যাম্প উদ্ধার করেন। এ ঘটনায় প্রতীয়মান হয় যে, সূত্রাপুর থানার ওসি জামায়াত-সমর্থিত। এই অবস্থায় পক্ষপাতদুষ্ট আচরণের কারণে নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত না হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে উল্লেখ করে নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে ওই ওসিকে পরিবর্তনের দাবি জানানো হয় আবেদনে। আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!