রাজনীতি
নয়াপল্টনে তারেক রহমানের ৮ ফেব্রুয়ারির সমাবেশ স্থগিত

রাজধানীর নয়াপল্টনে বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশ স্থগিত ঘোষণা করেছে দলটি। আগামী ৮ ফেব্রুয়ারি ওই কর্মসূচি হওয়ার কথা ছিল। এর পরিবর্তে ৮ ও ৯ ফেব্রুয়ারি ঢাকার বিভিন্ন আসনে নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান। গতকাল শুক্রবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্র দলের সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এর আগে গত বৃহস্পতিবার সমাবেশের কথা জানিয়েছিলেন রিজভী। তিনি জানান, দলীয় শীর্ষ পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে।




